
Page
of
1
স্টার জলসার ধারাবাহিক 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি'তে আসছে বিরাট মোড়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো ঘিরে দর্শক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিদ্যাকে এতদিন দর্শক দেখেছেন একজন সৎ শিক্ষিকা হিসেবেই। কিন্তু এ কী? পরীক্ষায় ছাত্রছাত্রীদের নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য নাকি টাকা আদায় করছে বিদ্যা? এই প্রোমো ঘিরেই এখন উত্তেজনা তুঙ্গে।
দেখা যাচ্ছে, কলেজে সবার সামনে একজন ছাত্র বিদ্যাকে পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়ার অজুহাতে টাকার প্রস্তাব দেয়। প্রথমে বিদ্যা তার পরিচিত ভঙ্গিতে জানায়, এরকম করলে সে উচিত শিক্ষা দিতে মোটেই পিছপা হবে না। আর তারপরেই সুর বদলে সে জানায় টাকার প্রস্তাব সে গ্রহণ করতে রাজি। এমনকী টাকার সুটকেসটাও হাসি মুখে হাতে তুলে নেয়। প্রফেসর বিদ্যার এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় কলেজের বাকি স্টুডেন্টরা। তারা যেন কিছুতেই বিশ্বাস করতে পারে না বিদ্যা এমন করতে পারে I